বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় সংসদে চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। একে একে ভোট দিচ্ছেন সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা।
ভোটগ্রহণের শুরুতে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। ভোট দেওয়া শেষে তাঁরা
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
করেন।
এরপর বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও
ভোট দেন। ভোট দেওয়া শেষে তিনি বিরোধীদলীয় সংসদ সদস্যদের কাছে গিয়ে তাঁদের
সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ভোট দিচ্ছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা
ভোট দিচ্ছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরাজামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা একে একে ভোট
দিচ্ছেন। বিরোধী দলের নেতা শফিকুর রহমান, উপনেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহের,
জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেনসহ জোটের
অন্যান্য সংসদ সদস্যরা ধারাবাহিকভাবে ভোট দিচ্ছেন।
একে একে ভোট দিচ্ছেন সরকারদলীয় সংসদ সদস্যরা।
সংসদ সদস্যরা একে একে ভোট দিচ্ছেন
জাতীয়
সংসদে একে একে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা। সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র
রায়, নিপুণ রায় চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন ও আমানউল্লাহ আমানসহ বিভিন্ন
দলের সদস্যরা ব্যালট পেপারে তাঁদের ভোট দিচ্ছেন। ভোট গ্রহণের জন্য
সংসদকক্ষের মাঝামাঝি স্থানে রাখা হয়েছে একটি ব্যালট বাক্স। সেখানে
নির্ধারিত নিয়মে ব্যালট পেপার জমা দিচ্ছেন সংসদ সদস্যরা।
ভোট দেওয়ার পর সরকারদলীয় সংসদ সদস্যদের অনেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা
ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ
সময় তাঁদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও করমর্দন হয়।সংসদে বক্তব্য দিলেন সিইসি, জানালেন ভোট দেওয়ার নিয়ম
বক্তব্য দিচ্ছেন সিইসি এ এম এম নাসির উদ্দিনজাতীয় সংসদে উপস্থিত হয়েছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল
ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রীরা। বক্তব্য দিচ্ছেন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি রাষ্ট্রপতি
নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সিইসি
রাষ্ট্রপতি পদে দুই প্রার্থী , তাঁদের প্রস্তাবক ও সমর্থকের নাম ঘোষণা
করেন। তিনি সংসদ সদস্যরা কীভাবে ভোট দেবেন তার নিয়ম বলে দেন। ব্যালট
পেপারে পূর্ণ নাম স্বাক্ষর করার কথা বলেন। ব্যালট বাক্সে কীভাবে ব্যালট
পেপার রাখবেন তা বলে দেন। বিকেল পাঁচটার পর ভোট গণনা শুরু হবে বলে জানান।
রাষ্ট্রপতি
নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম
এম নাসির উদ্দিন। সংসদের অধিবেশন না থাকায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট
গ্রহণের জন্য সংসদ সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে
সভাপতিত্বের পাশাপাশি নির্বাচনী কর্তা হিসেবে ভোটগ্রহণ পরিচালনা করছেন
সিইসি।
নির্ধারিত নিয়মে নিজ নিজ আসনে বসেই ভোট দেবেন সংসদ সদস্যরা। প্রথমে
ব্যালট পেপারের মুড়ি অংশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করতে
হবে। এরপর মূল ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে
আবারও পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে।
যেভাবে ভোট হবে
জাতীয় সংসদ অধিবেশন
রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত
স্পিকার কায়সার কামালও সংসদ সদস্য হিসেবে এ নির্বাচনের ভোটার। তাঁদের ভোট
দেওয়ার জন্য সংসদকক্ষে পৃথক আসনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সংসদ
সচিবালয়।
সংসদ সদস্য হওয়ায় বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম
আলমগীরও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের
দিন তাঁর সংসদীয় আসনটি শূন্য হবে। অন্যদিকে অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায়
তিনি এই নির্বাচনে ভোট দিতে পারবেন না।
আর কিছুক্ষণ পরই শুরু হবে ভোটগ্রহণ
৩৫ বছর পর আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন।
আর কিছুক্ষণ পরই শুরু হবে ভোটগ্রহণ। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
সংসদকক্ষে চলবে ভোট। এবারের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ৩৪৯ জন
সংসদ সদস্য।
রাষ্ট্রপতি
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী। ক্ষমতাসীন বিএনপির
মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বিপরীতে মাঠে রয়েছেন
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী অলি আহমদ।
সংসদে বিএনপির ২৪৭ জন সদস্য থাকায় সংখ্যাগরিষ্ঠতার বিচারে মির্জা
ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত। তবে রাষ্ট্রপতি পদে দুই প্রার্থী থাকায়
নির্বাচনী তফসিল অনুযায়ী ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।